০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অধ্যাপক গফুর ও তার ছেলে’র গণসংযোগ

বাগমারা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৮:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ১২৮ বার পড়া হয়েছে।

Oplus_16908288

বাগমারা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যাপক এমএ গফুর ও তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী একই সাথে গণসংযোগ করেছেন। রোববার গণসংযোগের প্রথম দিনে তিনি স্থানীয় নেতাকর্মীদের সংগে নিয়ে বিভিন্ন ইউনিয়ন,  গ্রাম ও বাজারে দিনব্যাপি গণসংযোগ, দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও পথসভা করেছেন। এসময় তার সংগে মোটর সাইকেল যোগে এলাকার দুই শতাধিক নেতা কর্মী ছিল। অধ্যাপক আবদুল গফুর বাংলাদেশ জাতীয়তাবাদী রাজশাহী জেলা দলের সাবেক সিনিয়র সহসভাপতি। তিনি ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নন নিয়ে রাজশাহী-৩ (বাগমারা-মোহনপুর)
আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে অংশ নিয়ে স্বল্প ভোটে পরাজিত হন। এ সময় দেশের মধ্যে দলীয় প্রার্থীদের মধ্যে তিনি পরাজিত হলেও একক ভোট সংখ্যা তার বেশী ছিল। গণসংযোগ কালে উপজেলার বীরকুৎসা,হামিরকুৎসা, তাহেরপুর ও ভবানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় পথসভা করেন। বিকালে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে এক পথসভায় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদ দলের প্রাথীর জন্য মনোনয়ন প্রত্যাশা করে বক্তব্য দেন। বক্তব্যে তিনি পিতা ও পুত্র দুই জনই মনোনয়ন চাইবেন বলে জানান। একই সময় তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী দল যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবেন বলে মতা মত ব্যক্ত করেন। পথ সভা পরিচালনা করেন ভবানীগঞ্জ পৌরসভার সভার বিএনপির সাবেক আহ্বায়ক আক্তারুজ্জান বন্টু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুনাক্কা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সাবেক সদস্য সচিব মোজম্মেল হক, কৃষক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন, ঝিকরা ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াহেদ আলী মাষ্টার, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মাহাবুবুর রহমান আমজাদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অধ্যাপক গফুর ও তার ছেলে’র গণসংযোগ

আপডেট সময়ঃ ০৮:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫