০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন বাগমারা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মসূচিতে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত ও কার্যকর করতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এ কাজে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করছে ভবানীগঞ্জ পৌরসভা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময়ঃ ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬