বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হুমায়ুন কবীর সভাপতি, জুয়েল সাধারন সম্পাদক নির্বাচিত
- আপডেট সময়ঃ ০৮:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ২০১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস), রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৫-২০২৬ এর সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিভাগীয় (২০২৫-২০২৬) কমিটিতে দৈনিক গণধ্বনি প্রতিদিনের স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীরকে সভাপতি এবং দৈনিক অভিযোগ বার্তা রাজশাহী জেলা প্রতিনিধি এ এস এম জুবায়ের হোসেন জুয়েল মন্ডলকে সাধারন সম্পাদক ও রাজশাহী টাইমস-এর ইসরাফিল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৮ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।
শনিবার (১৬ আগস্ট) রাজশাহী হোটেল স্টার ইন্টারন্যাশনালে কোরআন তেলাওয়াতের মধ্যোদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে জুলাই- আগস্ট গনঅভ্যুসত্থানে শহীদ সকলের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (বি এম এস এস) এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মোহনা টিভির ব্যুরো প্রধান ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল।
সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান বক্তা মেহেদী হাসান শ্যামল বলেন, সাংবাদিকদের সমাজে গুরুত্বপূর্ণ বিষয় ও প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ প্রকাশ করতে হবে। প্রকাশিত সংবাদ এর মাধ্যমে যেন দেশ ও জাতীয় কল্যানময় কিছু পরিবর্তন ঘটে, সেই চেষ্টায় সাংবাদিকদের করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সদস্যদের যেকোনো সমস্যায় তিনি ও তার সংগঠন সর্বদা পাশে থাকবে।
দেশের মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে সাংবাদিকদের নানা সমস্যা, করণীয় এবং সমাধানের পথ নিয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে বিএমএসএস-এর মহাসচিব ছগীর আহমেদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।




















