০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৭২ বার পড়া হয়েছে।

Oplus_16908288

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে বড়াল নদের পানিতে ডুবে দুই কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে বড়াল নদের উৎসমুখ এলাকায় বন্ধুরা মিলে গোসল করতে নেমে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) এবং একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)। তারা দুজনেই এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং এক বিষয়ে অকৃতকার্য হন।

মানিকজোড় দুই বন্ধুর করুণ পরিণতি স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দিনভর তারা একসঙ্গেই সময় কাটাতেন, এজন্য এলাকাবাসী তাদের ‘মানিকজোড়’ বলে ডাকতেন। সোমবারও তারা কয়েকজন বন্ধুকে নিয়ে নদীর পাড়ে ফুটবল খেলার পর গোসল করতে নামে।

যদিও বড়াল নদে এ সময় পানি অনেকটা শুকিয়ে গেছে, তবে কিছু জায়গায় গভীর গর্ত রয়ে গেছে। সাঁতার না জানায় রিহান গভীর পানিতে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে সাঁতার জানা মাহিদও তলিয়ে যায়।

উদ্ধারে বিলম্বে ক্ষোভ স্থানীয়দের সাথে থাকা অন্য বন্ধুরা চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই কিশোরকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সরেজমিনে দেখা যায়, বড়াল নদের তীরে আহাজারি আর কান্নায় ভরে গেছে পুরো এলাকা। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

ফায়ার সার্ভিসের বক্তব্য চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। তবে জেলা স্টেশন থেকে ডুবুরি দল পৌঁছাতে কিছুটা সময় লাগে। দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শোকের ছায়ায় গ্রাম দুই কিশোরের মৃত্যুর খবরে থানাপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা গ্রাম।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময়ঃ ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫