০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার, পর্যটকের হাতে তুলে দিল ১৮ এপিবিএন

আলমগীর মানিক
  • আপডেট সময়ঃ ০৮:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে।

আলমগীর মানিক,রাঙামাটি:

পাহাড় ও হ্রদের শহর রাঙামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের আইফোন মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন), রাঙামাটি সাইবার ক্রাইম সেল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা থেকে রাঙামাটিতে বেড়াতে আসা এক পর্যটকের আইফোন ১৩ (iPhone 13) হারিয়ে যায়। প্রিয় ও গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটি হারিয়ে হতাশ হয়ে পড়েন ওই পর্যটক। পরে বিষয়টি জানানো হলে দ্রুত তৎপরতা শুরু করে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল।

পুলিশ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তি ও সাইবার অনুসন্ধান কৌশল ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোনটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তথ্য পাওয়ার মাত্র ১০ ঘণ্টার মধ্যে আইফোনটি উদ্ধার করা সম্ভব হয়। পরে যাচাই-বাছাই শেষে ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ঢাকার ওই পর্যটক। পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি ১৮ এপিবিএন ও সাইবার ক্রাইম সেলের প্রতি কৃতজ্ঞতা জানান।

১৮ এপিবিএন জানিয়েছে, জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তা ও সেবায় সাইবার ক্রাইম সেল নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মোবাইল ফোন হারিয়ে গেলে কিংবা যেকোনো ধরনের সাইবার-সংক্রান্ত সমস্যায় সহায়তার জন্য ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেলের হটলাইনে যোগাযোগ করা যাবে। সাইবার ক্রাইম সেল হটলাইন:০১৩২০-১৯৬০৪৪

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার, পর্যটকের হাতে তুলে দিল ১৮ এপিবিএন

আপডেট সময়ঃ ০৮:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬