পাঁচবিবির শালাইপুরে সুপ্রভাত প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময়ঃ ০৭:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

আজাদ আলী , জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি শালাইপুর বাজার অবস্হিত সুপ্রভাত প্রি-ক্যাডেট স্কুলে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের বিদায়, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৮ নভেম্বর ) শালাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে সকাল ১০ থেকে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার সমাজসেবী পোস্ট মাস্টার আব্দুল মজিদ। প্রধান অতিথি ছিলেন শালাইপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল । স্কুলের অতিথি শিক্ষক রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন চৌধুরী, স্কুলের পরিচালক মিজানুর রহমান, শালাইপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন ইসলাম ( এমএসসি ১ম শ্রেনী, রসায়ন ), রুনিহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ হোসেন, কুয়াতপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলজার হোসেন প্রমূখ। অনুষ্টানে সরকারি এবং এসোসিয়েশন হতে ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয় । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।




















