নাসা মোটরস এর স্বত্বাধিকারী ও নাসা বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের চীন সফর
- আপডেট সময়ঃ ০৯:২৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১২২ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
ব্যবসায়িক কাজে চীন সফরে গেলেন নাসা মোটরস এর স্বত্বাধিকারী ও নাসা বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ।
নিলয় মটরস লিমিটেড এর সৌজন্যে নিলয় হিরো চ্যানেল পার্টনার কনফারেন্স ২০২৫-এ অংশগ্রহণ করতে চায়না গমন করছেন রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নাসা মোটরস এর সম্মানিত নাসা মোটরস এর স্বত্বাধিকারী ও নাসা বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম জাহিদ।
নিলয় মটরস লিমিটেড কোম্পানীর তথ্যানুযায়ী ১৬ জুলাই এয়ার চায়না ফ্লাইটে রাত ১০টায় তিনি দেশত্যাগ করবেন। চীনের রাজধানী বেইজিং-এ তিনি ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নিলয় হিরো চ্যানেল পার্টনার কনফারেন্সে অংশ নিবেন।
স্বল্প সময়ের মধ্যে ব্যবসায়িক কাজে চায়না গমনের সিদ্ধান্ত হওয়ায় আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা সাক্ষাত করতে না পারায় দুঃখ প্রকাশ করে এই শুভ যাত্রায় সকলের কাছে দোয়া কামনা করেছেন নাসা মোটরস এর স্বত্বাধিকারী ও নাসা বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম জাহিদ।




















