০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

নাটোরের সিংড়ায় পিতার হাসুয়ার কোপে মাদকাসক্ত পুত্রের মৃত্যু 

সিংড়া,প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ১১:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ১২৭ বার পড়া হয়েছে।

সিংড়া,প্রতিবেদক

নাটোরের সিংড়ায় পিতার হাঁসুয়ার কোপে মাদকাসক্ত পুত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে।

শনিবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে নিহত শরিফুল শহিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। প্রায়শই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি।

একপর্যায়ে শনিবার সন্ধ্যার দিকে পারিবারিক ঝগড়ার সময় শরিফুলের পিতা শহিদ প্রচণ্ড রাগে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই শরিফুল মারা যান।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মাদকের বিষাক্ত ছোবলই এমন ঘটনার জন্ম দিয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু হয়েছে। ছেলেকে হত্যাকারী পিতা শহিদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে নাটোর হাসপাতালে মরদেহ, অভিযোগ পেলে মামলা দায়ের হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের সিংড়ায় পিতার হাসুয়ার কোপে মাদকাসক্ত পুত্রের মৃত্যু 

আপডেট সময়ঃ ১১:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫