নাচোলে এসইডিপি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- আপডেট সময়ঃ ০৬:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১৩০ বার পড়া হয়েছে।

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাধ্যমিক পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩০ জুলাই বুধবার সকালে উপজেলা প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফর্মেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় এ পুরস্কার (সম্মাননা ক্রেস্ট ও সনদ) প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর (কলেজ)’র সহকারী পরিচালক আলমাছ উদ্দিন। অন্যান্যের মাঝে জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিভিন্ন স্কুল-মাদরাসা ও কলেজের শিক্ষক এবং অভিভাবক ও ২৪ জন কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




















