দূর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বাসির দোয়া ও বিএনপি দলীয় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী পদপ্রার্থী আবু বকর সিদ্দিক
- আপডেট সময়ঃ ০২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫ বার পড়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি:
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের বিএনপি দলীয় থেকে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী পদপ্রার্থী পাঁচুবাড়ি গ্রামের মৃত আবু সাইদ মিয়ার ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক আহ্বায়ক কমিটি সদস্য দুর্গাপুর উপজেলা বিএনপি ও সাবেক ইউপি সদস্য ৪নং ওয়ার্ড ও সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি ৪নং ওয়ার্ড বিএনপি বলেন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন নির্বাচনে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপি যাকে সমর্থন দেবে, আমারা দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে মাঠে কাজ করবো সবাইকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সাংগঠনিকভাবে কাজ করার আহ্বান জানান,
ক্ষুধামুক্ত দরিদ্র মুক্ত ও উন্নতশীল দেশ গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে এবং সুস্থ ধারার রাজনীতি করা দরকার চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত সমাজ ও দূর্নীতি মুক্ত এলাকা গঠনের উন্নয়নের রূপকার হতে চায়। এলাকার জনগণের নায্য অধিকার আদায়ে এদেশের সকল নাগরিকের, সুষ্ঠ সুন্দর সমাজ গঠনের সকল জনগণের অঙ্গীকার। আর অঙ্গীকার নিয়ে আমি সমাজ সেবা করতে চাই। ন্যায়নিষ্ঠার সাথে মানুষের পাশে দাঁড়াতে চাই সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে দল-মত নির্বিশেষে সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখ পাশে থাকার চেষ্টা করেছি। ও ভবিষ্যতে করব ইনশাআল্লাহ জনগণের সেবায় আমার রাজনীতির মূল উদ্দেশ্য, এজন্য যদি ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের মানুষের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাই তাহলে এলাকার উন্নয়নে আরও আন্তরিকতার সাথে কাজ করবো আমি আশা করি অত্র ইউনিয়নের সাধারণ মানুষ আমাকে সমর্থন দিবে এবং তাদের কাজ করার সুযোগ দিবে ইনশাআল্লাহ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচুবাড়ী বাজারে তার নিজ চেম্বারে চা চক্রের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জহিরুল ইসলাম সাবেক সভাপতি ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন যুবদল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন প্রধান শিক্ষক পাচুবাড়ী উচ্চ বিদ্যালয়,
সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক সদস্য ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল কাদের সাবেক সভাপতি ৫নং ওয়ার্ড বিএনপি, আব্দুল মান্নান সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি ৪নং ওয়ার্ড বিএনপি, শহিদ সদস্য ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি, সাইফুল ইসলাম ৫নং ওয়ার্ড বিএনপি, মগজেদ, মোতালেব, ফরহাদ, রহিদুল, মন্তাজ, আলমগীর, রেজাউল করিম।
৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বাসীরা বলেন, উন্নয়নের ক্ষেত্রে একজন সমাজ সেবক খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা চাই সমাজ সেবকও বিপদে-আপদে দুঃখের সঙ্গী সুখের সঙ্গী আবু বকর সিদ্দিক কে যে কোনো সময় আমাদের পাশে পাই, তাই তাকে আবারো তারা জনগণের নিজেদের নিয়ে কাজ ও সুষ্ঠু সমাজ ও মাদক মুক্ত সমাজ সেবক হিসেবে তাকে দেখতে চাই।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নির্বাচনী প্রস্তুতি এবং সম্ভাব্য প্রার্থী নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী পদপ্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক এতে অংশ নেন অত্র ইউনিয়নের নেতাকর্মীগণ।



















