১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ হাসিবুর রহমান
  • আপডেট সময়ঃ ০৮:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।
  • দুর্গাপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্

    মোঃ হাসিবুর রহমান
    ডিপিডি প্রতিবেদক

রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে প্রকাশিত কয়েকটি সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণসহ তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দুর্গাপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে সুশৃঙ্খল ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন এবং দুর্গাপুর বাজার প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল এবং তা সর্বস্তরের মানুষের মধ্যে সাড়া ফেলেছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল জাতীয় দৈনিক যুগান্তরসহ কয়েকটি অনলাইন মাধ্যমে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশ করেছে। এসব সংবাদে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে কোনো বিষয়ে প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি। তারা গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু,গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, সদস্য জার্জিস হোসেন সোহেল ও গোলাম মর্তুজা।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, ৩ নং পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম খান রবিন, ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এ কে এম মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জিলহাজ্ব, জেলা যুবদলের সদস্য মোঃ মাহাবুর রহমান, মোঃ রেন্টু এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময়ঃ ০৮:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬