গোপালগঞ্জ কোটালিপাড়ায় গুণীজনদের সম্মাননা প্রদান
- আপডেট সময়ঃ ০৬:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।
কোটালিপাড়া উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ হলরুমে ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে এ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফ খাঁন, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ,সাংবাদিক প্রশান্ত অধিকারী, মিজানুর রহমান বুলু,শিক্ষক গোবিন্দ চন্দ্র বাড়ৈ,সংগঠনটির সাধারণ সম্পাদক কৌশিক হালদার,কৃতি শিক্ষার্থী তবু বালা,স্বর্ণা ঢালী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সংগঠনটির পক্ষ থেকে ৫৩ জন কৃতি শিক্ষার্থী ও ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি এস এম জিলানী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও গুণীজনদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন,ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘ দীর্ঘ দিন ধরে সততার সাথে এলাকার শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে।আমি এই ইউনিয়নের ভোটার ও এলাকার জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।সাথে সাথে এই সংগঠনের সকল সদস্যদেরকে মাদক প্রতিরোধে কাজ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
মাদক প্রতিরোধে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহবান জানিয়ে এস এম জিলানী বলেন, মাদক এখন একটি সামাজিক ব্যধিতে পরিনত হয়েছে।মাদক সেবনে যুব সমাজ ধ্বংস হচ্ছে। যুব সমাজ হচ্ছে একটি সমাজ,রাষ্ট্র,তথা দেশর চালিকা শক্তি।এই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে না পারলে সমাজ,রাষ্ট্র,তথা দেশ ধ্বংস হয়ে যাবে।তাই আসুন,আমরা সকলে মিলে মাদক প্রতিরোধে সম্মিলিত ভাবে কাজ করি।



















