ঢাকাস্থ মান্দা উপজেলাবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৭:৩৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধ:
ঢাকায় অবস্থানরত নওগাঁ জেলার মান্দা উপজেলার (দলমত-শ্রেণী পেশা-নির্বিশেষ)সকল মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত মতবিনিময় সভা।
৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের নিউ প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে ঢাকাস্থ মান্দা উপজেলা বাসী। এ সভায় সভাপতিত্ব করেন
বাংলাদেশ ব্যাংকর সাবেক পরিচালক আব্দুর রসিদ প্রামানিক।
প্রধান অতিথি ছিলেন মান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ ইকরামুল বারী টিপু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অফিসার আব্দুল মান্নান এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কাজী আয়নাল হক, সেলস ম্যানেজার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, এ্যাড. বজলুর রশিদ, সাবেক সহকারী এটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট ,মোখলেছুর রহমান মুকুল বিশিষ্ট ব্যবসায়ী ,আব্দুস সালাম ম্যানেজিং ডিরেক্টর, হার্ডি গ্রুপ। বক্তারা বলেন, ” অভিজ্ঞতা ও পেশাজীবীদের দক্ষতা সমন্বয় করে আগামীতে ডাঃ ইকরামুল বারী টিপুর জনপ্রতিনিরিত্বের মাধ্যমে মান্দার সার্বিক উন্নয়ন সম্ভব। ”
ডা.ইকরামুল বারী টিপু তার বক্তব্যে বলেন, “একতা, উদ্যোগ ও ভালোবাসা থাকলে মান্দাকে এগিয়ে নিতে আমাদের কেউ থামাতে পারবে না, তাই সকলের সহোযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।”
সভার শেষে মান্দার উন্নয়নে ঢাকাস্থ সকল পেশাজীবী ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।




















