জনগণের আস্থার প্রতীক শামীমুন ইসলাম মুন এর নেতৃত্বে মোহনপুর উপজেলাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়
- আপডেট সময়ঃ ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার মোহনপুর (রাজশাহী):
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জনবান্ধব নেতা শামীমুন ইসলাম মুন। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখে-দুঃখে যিনি সবসময় পাশে থাকেন, তার গতিশীল নেতৃত্বে আগামী দিনে মোহনপুর উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী মডেল হিসেবে গড়ে তোলার নতুন স্বপ্ন দেখছে এলাকাবাসী। সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা ও প্রত্যাশা—আগামীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে শামীমুন ইসলাম মুনকে নেতৃত্বে দেখতে চান তারা।
জনবান্ধব নেতৃত্ব ও ত্যাগের রাজনীতি
দীর্ঘদিন ধরে মোহনপুর উপজেলা বিএনপির নেতৃত্বে থেকে শামীমুন ইসলাম মুন দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংকটে তিনি সাহসিকতার সাথে রাজপথে থেকেছেন। তার এই আপসহীন মনোভাব ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে সাধারণ মানুষের অত্যন্ত কাছাকাছি নিয়ে গেছে।
এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ ভাবনা
মোহনপুরের সর্বস্তরের জনতা ও দলীয় নেতাকর্মীদের মতে, শামীমুন ইসলাম মুন কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত এক প্রাণ পুরুষ। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন সাধনে তার রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা।
পুরনো স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়
এলাকার প্রবীণ মুরব্বি, তরুণ সমাজ এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শামীমুন ইসলাম মুনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। তাদের ভাষ্য, “শামীমুন ইসলাম মুন ভাই মানেই আস্থার ঠিকানা। তার নেতৃত্বে আমরা অতীতে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনেও মোহনপুর উপজেলাকে একটি জনকল্যাণমূলক ও উন্নত জনপদে রূপ দেওয়ার পুরানো স্বপ্ন বাস্তবায়ন করব।”
জনগণের এই ভালোবাসায় সিক্ত হয়ে শামীমুন ইসলাম মুন আগামী দিনেও মোহনপুর উপজেলার অবহেলিত মানুষের সেবা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।



















