১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

এলপিজি গ্যাস সংকটে বন্ধের পথে রাঙ্গামাটির একমাত্র গণপরিবহন

হেফাজত সবুজ
  • আপডেট সময়ঃ ০২:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ৭৫ বার পড়া হয়েছে।

সারাদেশের ন্যায় এলপিজি গ্যাস সংকটের প্রভাব পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। এতে বন্ধ হওয়ার পথে শহরের একমাত্র গণপরিবহন গ্যাসচালিত অটোরিকশা। এতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সারা শহর ঘুরে দেখা গেছে সড়কে সিএনজি অটোরিকশা কম থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে স্কুলফেরত শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। অন্যদিকে, গ্যাসের সংকটের কারণে শহরের তিনটি গ্যাস পাম্পই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে পাম্পগুলোতে এলপিজি গ্যাসের অপেক্ষায় দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অটোগুলোকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে সীমিত হয়ে পড়েছে সড়কে অটোরিকশা চলাচল, ব্যাহত হচ্ছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করা পরও গাড়ির দেখা মিলছে না এবং গাড়ি আসলেও স্বল্প দূরত্বের যাত্রীদের গাড়িতে নিচ্ছে না। এতে অনেক পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের। দাবি করা হচ্ছে অতিরিক্ত ভাড়া।

আরও পড়ুন: বান্দরবানে কৃত্রিম গ্যাস সংকট, অবৈধ মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা অতিরিক্ত ভাড়ার নেয়ার কথা অস্বীকার করে চালকরা বলছেন, গ্যাসের জন্য অপেক্ষা করতে করতে অর্ধেক দিন নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কমেছে আয়, বেড়েছে যাত্রীর চাপ।

রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম বলেন, ‘গ্যাস সংকটে এরইমধ্যে প্রায় পাঁচ শতাধিক অটোরিকশা বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বর্তমানে চলাচলকারী গাড়িগুলোও বন্ধ হয়ে যাবে।

এদিকে, মেসার্স মা পেট্রোলিয়াম এন্ড এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন ব্যবস্থাপক সঞ্জয় দাস বলেন, ‘ডিপো থেকে প্রয়োজনীয় এলপিজি গ্যাস সরবরাহ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আমরা যে গ্যাস পাই তা রেশনিং করে চালকদের দিচ্ছি।
সাম্প্রতিক সময়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

এলপিজি গ্যাস সংকটে বন্ধের পথে রাঙ্গামাটির একমাত্র গণপরিবহন

আপডেট সময়ঃ ০২:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬