আশেকানে হক ভাণ্ডারী হারুয়ালছড়ি ৩নং শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৮:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ২৯২ বার পড়া হয়েছে।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনায় ও পরিবেশের দায়বদ্ধতার অংশ হিসেবে আশেকানে হক ভাণ্ডারী, হারুয়ালছড়ি ৩নং শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ২৪ জুলাই বৃহস্পতিবার সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ তাজ উদিন আহমেদের বাড়ির পাশে অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, হারুয়ালছড়ি ৩নং শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং উপদেষ্টা, সাবেক সভাপতি, সদস্য। কর্মসূচির উদ্বোধনকালে উদ্বোধক পরিবেশের ভারসমাম্য রক্ষায় বৃক্ষের অবদান ও প্রয়োজনীয়তা তুলে ধরে সকলকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করেন।উক্ত কর্মসূচিতে আশেকানে হক ভাণ্ডারী, হারুয়ালছড়ি ৩নং শাখার সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে আশেকানে হক ভাণ্ডারী, হারুয়ালছড়ি ৩নং শাখার সদস্যবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




















