আদমদীঘি এসপিএল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের খেলা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৭:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে।

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার তিলোচ শিব্বাটি ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এসপিএল সেশন-২ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় কুন্দগ্রাম ইউনিয়নের শিব্বাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে চায়ের বাড়ি দলকে ২-১ গোলে হারিয়ে রয়্যাল ফ্রেন্ডস জয়ী হয় ।
খেলায় প্রধান অতিথি হিসেবে খেলাটির উদ্বোধন করেন জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন। খেলা শেষে রয়্যাল ফ্রেন্ডস দলের খেলোয়ার সানির হাতে তিনি ম্যান অফ দা ম্যাচের ট্রফি তুলে দেন।
কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কাশেম আমিনের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, উপজেলার যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, আরমান হোসেন, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি হাওয়াজুল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি মো. কাওছার আলী বিশ্বাস, বিএনপি নেতা রেজানুর, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন সরকার, শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সভাপতি মাসুম শাহরিয়ার, পৌর ছাত্রদল নেতা ফাহমিদ বিন রফিক প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিলোচ শিব্বাটি ফুটবল একাডেমি এই টুর্নামেন্টের আয়োজন করেছে।



















