০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বাবাকে বাঁচাতে গিয়ে সাংবাদিক ছেলেও আহত, থানায় অভিযোগ

আমিনুল ইসলাম সোহাগ
  • আপডেট সময়ঃ ০৬:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে ফরহাদ আলী নামের এক ব্যক্তিকে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তিন নারীসহ চারজনের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে আহত হয়েছেন তাঁর ছেলে মানবজমিনের উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেন । শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আহত ফিরোজ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ায় ঘটনাটি ঘটে।

অভিযোগে জানাগেছে, ঘটনার সময় তাদের বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ চলছিল। এ সময় প্রতিবেশি আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার বাবা গালিগালাজ করতে নিষেধ করলে তিন নারী তার বাবার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাবার মাথায় রক্তাক্ত জখম হয়। বাবার চিৎকার শুনে ছেলে ফিরোজ হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় রক্তাক্ত জখম হয় । পরে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তাকে, তার বাবাসহ পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দেন। তারা হলেন— উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম কুমারপাড়ার সাথী বেগম (৩০), বিহিগ্রাম ওস্তাদপাড়ার আসমা বেগম (৪৭), নওগাঁর রানীনগর উপজেলার বোহার গ্রামের রুজিনা আক্তার (৩৮) ও বিহিগ্রাম কুমারপাড়ার আব্দুর রহমান (৬০)।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

আদমদীঘিতে বাবাকে বাঁচাতে গিয়ে সাংবাদিক ছেলেও আহত, থানায় অভিযোগ

আপডেট সময়ঃ ০৬:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬