১০:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম

আলম খান
  • আপডেট সময়ঃ ০৯:২০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৫৫ বার পড়া হয়েছে।

আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা মদন উপজেলার আসন্ন ৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা এবং এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী,গরীব দুঃখী মানুষের বন্ধু, সমাজসেবক মাওলানা সাইফুল ইসলাম।

বিগত দীর্ঘ দিন ধরে এলাকার সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা মাওলানা সাইফুল ইসলাম এবার সরাসরি জনগণের সেবায় আত্মনিয়োগ করতে চান। তিনি জানান, অবহেলিত ও সুবিধাবঞ্চিত ৬নং তিয়শ্রী ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

এক বিবৃতিতে মাওলানা সাইফুল ইসলাম বলেন, “আমি ক্ষমতার লোভে নয়, বরং আমার প্রিয় এলাকাবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চেয়ারম্যান পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সরকারি সকল সুযোগ-সুবিধা প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছতার সাথে পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ী হতে আমার সবচেয়ে বড় শক্তি হলো এলাকাবাসীর ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা। আমি ইউনিয়নের সর্বস্তরের মুরুব্বি, যুবক, মা-বোন এবং সর্বসাধারণের কাছে আন্তরিক দোয়া, আশীর্বাদ এবং মূল্যবান সমর্থন প্রত্যাশা করছি।”
ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন মাওলানা সাইফুল ইসলাম। এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম

আপডেট সময়ঃ ০৯:২০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬