০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ০৫:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৩২ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়ন। জব্দকৃত বিড়ির মসলার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। জব্দ করা বিড়ির মসলা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ

আপডেট সময়ঃ ০৫:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬