১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মান্দায় বাংলা কিউআর প্রশিক্ষণ ও ক্যাম্পেইন, শিক্ষার্থীদের দেওয়া হলো স্টুডেন্ট ব্যাংকিংয়ের সুযোগ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৮:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রসার, ডিজিটাল ব্যাংকিংয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা গড়ে তুলতে নওগাঁর মান্দায় বাংলা কিউআরভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সোনালী ব্যাংক পিএলসি, মান্দা শাখার উদ্যোগে ব্যাংক ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার অতিরিক্ত পরিচালক মো. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা শাখার ব্যবস্থাপক দেওয়ান মো. বদরুদ্দোজা।
কর্মশালায় বাংলা কিউআর কোডের মাধ্যমে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ লেনদেনের পদ্ধতি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। একই সঙ্গে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সচেতন করা হয়।
কর্মসূচির আওতায় স্থানীয় কয়েকজন তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীর হাতে বাংলা কিউআর কোড তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়।
এ ছাড়া প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার ফরম ও উপহারসামগ্রী দেওয়া হয়। পাশাপাশি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম পরিচালনা করা হয়।
সভাপতির বক্তব্যে দেওয়ান মো. বদরুদ্দোজা বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়তে ব্যাংক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গ্রাহকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বাংলা কিউআর প্রযুক্তি ডিজিটাল লেনদেনকে সহজ, দ্রুত ও নিরাপদ করার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়, আর্থিক শৃঙ্খলা ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া জরুরি। স্টুডেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতের আর্থিক সক্ষমতা তৈরিতে সহায়তা করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বাংলা কিউআর ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করার জন্য এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে মান্দার ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বাড়বে এবং ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় পর্যায়ে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

মান্দায় বাংলা কিউআর প্রশিক্ষণ ও ক্যাম্পেইন, শিক্ষার্থীদের দেওয়া হলো স্টুডেন্ট ব্যাংকিংয়ের সুযোগ

আপডেট সময়ঃ ০৮:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬