০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের তথ্য দিয়ে সহযোগিতা করলেন এমপি টিপু
রিপোর্টার নামঃ
- আপডেট সময়ঃ ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে।

নওগাঁর মান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু ও তাঁর সহধর্মিণী লায়লা আঞ্জুমান্দ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে প্রসাদপুর বাজারে উপজেলা সদরে অবস্থিত নিজ বাসভবনে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা এবং তথ্য সংগ্রহকারী শামীম হোসেন ও শফিকুল ইসলাম।
ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
ট্যাগসঃ



















