০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আরিফুজ্জামান রঞ্জু
  • আপডেট সময়ঃ ১২:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাবিল নওরোজ বৈশাখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আপডেট সময়ঃ ১২:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬