মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
- আপডেট সময়ঃ ১২:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাবিল নওরোজ বৈশাখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব।


















