০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা

 আলম খান
  • আপডেট সময়ঃ ০৭:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলার ৪ নং গোবিন্দশ্রী ইউনিয়নে পৈতৃক ও হেবা দলিলমূলে প্রাপ্ত ৪০ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বাদীর স্ত্রীকে মর্জিনা আক্তার, মারধরের ঘটনায় আদালতে আরও একটি পৃথক মামলা করা হয়েছে।
মামলার বিবরণ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী ইউনিয়নের বাসিন্দা মৃত শামসুদ্দিনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১১ সালের ১৮ অক্টোবর শামসুদ্দিন তাঁর তিন ছেলে—মো. মিলন মিয়া, সাদেক মিয়া ও হবু মিয়াকে রেজিস্ট্রিকৃত হেবা বণ্টন দলিলের মাধ্যমে সম্পত্তি বুঝিয়ে দেন। এর আগে ২০১০-২০১১ অর্থবছরে শামসুদ্দিনের নামে ওই জমির নামজারি (জমাখারিজ নং-২৫১/৯-১) সম্পন্ন করা হয়।
ভুক্তভোগী মো. মিলন মিয়া জানান, সিএস খতিয়ান নং-৪৬২, এসএ খতিয়ান নং-৬৮৯ এবং খারিজ খতিয়ান নং-১৮২৮-এর অন্তর্ভুক্ত ২৫৩৯ ও ২৫৪০ নম্বর দাগের মোট ৪০ শতাংশ (কান্দা শ্রেণির) জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। এর মধ্যে ১০ শতাংশ জমিতে থাকা পুকুরে তারা মাছ চাষ করেন এবং বাকি ৩০ শতাংশ জমিতে সারা বছর শাকসবজি ও ধানের বীজতলা (বিছরা) তৈরি করে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগে বলা হয়, সম্প্রতি একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে আ. কুদ্দুছ (৫৫), মৃত কালার বাপের ছেলে সুরজ আলী (৬৫) এবং মৃত সিরাজ আলীর দুই ছেলে চন্দন (৪৫) ও মন্নাফ (৩৫) পেশিশক্তি ব্যবহার করে ওই ৪০ শতাংশ জমি বেদখল করার পাঁয়তারা শুরু করেন। তারা জমিতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং দখল ছেড়ে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনায় নিরুপায় হয়ে মো. মিলন মিয়া বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে নেত্রকোনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা (দরখাস্ত নং-০১/২০২৬) দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে মদন উপজেলা ভূমি অফিস থেকে সরেজমিন তদন্ত শেষে বাদীপক্ষের অনুকূলে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বর ও থানা-পুলিশের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। উল্টো বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাদী মিলন মিয়ার স্ত্রী মর্জিনাকে একা পেয়ে একাধিকবার মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে আরও একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী মো. মিলন মিয়া বলেন, “কাগজপত্র ও দখলসূত্রে আমরা এই জমির বৈধ মালিক। ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনেও আমাদের পক্ষে সত্যতা উঠে এসেছে। তবুও অভিযুক্তরা আমাদের জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে এবং আমার পরিবারের ওপর হামলা চালাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, বিষয়টি নিয়ে সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে আদালতে মামলা চলমান থাকায় এখন আইনি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সবাই।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা

আপডেট সময়ঃ ০৭:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬