০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মদনে তারুণ্যের প্রতীক নেতা মোঃ শাহজাহান মিল্কী,১নং কাইটাইল ইউনিয়নকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার প্রত্যয়

আলম খান
  • আপডেট সময়ঃ ০৯:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার মদন উপজেলার ১নং কাইটাইল ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ এবং ইভটিজিং, জুয়া, মাদক ও দুর্নীতিমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তরুণ মদন উপজেলা শাখা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক,মোঃ শাহজাহান মিল্কী। জনপ্রতিনিধি কোনো পেশা নয়, জনগণের সেবাই একমাত্র লক্ষ্য,—এই স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এবং সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

​হাজরাগাতি গ্রামের কৃতি সন্তান মোঃ শাহজাহান মিল্কী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মদন উপজেলা শাখার, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং বর্তমানে মদন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

​দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় তাঁকে অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ১৩ টি মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করা হয় এত নেত্রকোনা জেল কারাগারে এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলাতে বারবার নির্যাতিত এবং কারাবন্দী ছিলেন। প্রতিকূলতা ও জেল-জুলুমের পরও তিনি নিজের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি নেতা মোঃ শাহজাহান মিল্কী।

​ইউনিয়নের উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরে নেতা মোঃ শাহজাহান মিল্কী জানান, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস ও মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে তিনি খেলাধুলার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং খেলার মাঠের বিকল্প নেই বলে মনে করেন। এছাড়া বেকারত্ব দূরীকরণে নারী ও যুবকদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং হাটবাজারের আধুনিকায়নের পাশাপাশি সরকারি সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদার হতে চান।

​আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল ও মজবুত করতে প্রতিটি গ্রামে ও হাটবাজারে পাহারার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি সাধারণ মানুষের ছোটোখাটো বিবাদ নিরসনে গ্রাম আদালতকে শক্তিশালী করে একটি হয়রানিমুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন নেতা মোঃ শাহজাহান মিল্কী।

​জনগণের উদ্দেশ্যে মোঃ শাহজাহান মিল্কী বলেন, “আমি মানুষের কল্যাণে সারাজীবন কাজ করতে চাই। দীর্ঘ সময় জেল-জুলুম সহ্য করেছি কেবল মানুষের অধিকার আদায়ের জন্য। সুযোগ পেলে আমি ১নং কাইটাইল ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে উপহার দেব, যেখানে থাকবে না কোনো ভয়, মাদক বা দুর্নীতি ঘুষ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মদনে তারুণ্যের প্রতীক নেতা মোঃ শাহজাহান মিল্কী,১নং কাইটাইল ইউনিয়নকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার প্রত্যয়

আপডেট সময়ঃ ০৯:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬