১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বেলাবোতে বসতবাড়িতে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ০৯:৫৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর বেলাবোতে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা, গালিগালাজ, নারীকে মারধর, শ্বাসরোধের চেষ্টা এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেলাবো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. শরীফ মিয়া (৩০)।
অভিযোগপত্রে শরীফ মিয়া উল্লেখ করেন, তিনি বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘলদীকান্দা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে প্রতিবেশী রেনু মিয়া (৪০), লাবলী বেগম (৩০) ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তারা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ২৭ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে রেনু মিয়ার নির্দেশে লাবলী বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজন বাঁশের লাঠি, কাঠের ডাসা ও লোহার রড নিয়ে শরীফ মিয়ার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।
গালিগালাজের প্রতিবাদ করলে শরীফ মিয়ার স্ত্রী সুমি বেগম (২৫) ও তার মা আছিয়া বেগম (৪৮)-কে লাঠি, কাঠের ডাসা ও লোহার রড দিয়ে মারধর এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে রেনু মিয়ার সঙ্গে থাকা গামছা দিয়ে শরীফ মিয়ার স্ত্রীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় লাবলী বেগম তার স্ত্রীর গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন খুলে নেন, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগকারীর দাবি। পরে শরীফ মিয়া তার স্ত্রী ও মাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ ঘটনায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বেলাবো থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করেছেন মো. শরীফ মিয়া।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেলাবোতে বসতবাড়িতে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময়ঃ ০৯:৫৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬