০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বাগমারায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় সাতজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ডিপিডি প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৫:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার ঢাকাসহ বাগমরার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাগমারা উপজেলার ঝিকরা মীরপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে মামুনুর রশিদ, পাহাড়পুর দেওয়ানপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলী দেওয়ানের ছেলে আবুল কালাম আজাদ, হাসনিপুর বাজার এলাকার মৃত রহমান কবিরাজের ছেলে শরিফুল ইসলাম, দক্ষিণ কোয়ালিপাড়া গ্রামের মৃত ডোমন মণ্ডল ওরফে ডোমনা মণ্ডলের ছেলে আব্দুস কুদ্দুস ওরফে কুদু, বোয়ালিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে আফজাল হোসেন, মহব্বতপুর গ্রামের মৃত কার্তিক রায়ের ছেলে উপেন রায় এবং শুভভাঙ্গা কোচপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে তারাজুল ইসলাম ওরফে নয়ন।

বাগমারা থানা সুত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, মানব পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাও রয়েছে।

বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা ও সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বাগমারায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় সাতজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আপডেট সময়ঃ ০৫:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬