০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

আব্দুস ছালাম
  • আপডেট সময়ঃ ০৯:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সুযোগ-সুবিধা ত্বরান্বিত করার লক্ষ্যে ৬৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম পুলিশ বা দফাদাররা তৃণমূল পর্যায়ে সরকারের বার্তা ও নিরাপত্তা ব্যবস্থার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রত্যন্ত অঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই বাইসাইকেল তাদের চলাচলের পথকে সহজ করবে এবং দাপ্তরিক কাজ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা আনবে। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে আমি সকল গ্রাম পুলিশকে আহ্বান জানাচ্ছি।”

​বাইসাইকেল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব নাঈমসহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​বাইসাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত গ্রাম পুলিশ সদস্যগণ। তারা জানান, এই বাইসাইকেলের মাধ্যমে এখন গ্রামের আনাচে-কানাচে দ্রুত যোগাযোগ এবং আইনশৃঙ্খলা বিষয়ক সংবাদ সংগ্রহ করা অনেক সহজ হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

নওগাঁর আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

আপডেট সময়ঃ ০৯:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬