১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

আব্দুস ছালাম
  • আপডেট সময়ঃ ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশবাসীকে গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি, বৈশ্বিক প্রেক্ষাপট ও প্রাকৃতিক নানা প্রতিকূলতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বর্তামান সরকার গ্যাস খাতের বিদ্যমান সংকট ও উৎস থেকে উত্তরণের বিষয়ে নানা দিক দিয়ে কাজ করে যাচ্ছে।

​সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সার্বিক নেতৃত্বে ছিলেন আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রামানিক। নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, দোকানপাট, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে এই সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেন।

​বিতরণকৃত লিফলেটে গ্যাস খাতের সাময়িক সংকট, ইরান যুদ্ধ, প্রাকৃতিক বৈরিতা ও বৈশ্বিক প্রতিকূলতার চিত্র তুলে ধরা হয়। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা, হরমুজ প্রণালী বন্ধের কারণে এলএনজি কার্গো পরিবহন ব্যাহত হওয়া, সাগরে বৈরী আবহাওয়ায় খালাস জটিলতা এবং বিভিন্ন কারিগরি ত্রুটির কারনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

​কর্মসূচিসূত্রে আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রামানিক বলেন, বর্তমান সময়ে গ্যাস খাতের পরিস্থিতি ও বাস্তব তথ্য জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। বৈশ্বিক প্রেক্ষাপট ও প্রাকৃতিক কারণে যে সংকট তৈরি হয়েছে, সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। জনগণ যাতে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জানতে পারেন, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

​লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর হোসেন আলম, যুগ্ম-আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য লুৎফর রহমান লিটনসহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বিতরণকালে এলাকার সাধারণ মানুষ আগ্রহ নিয়ে লিফলেট গ্রহণ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

আপডেট সময়ঃ ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬