অগ্রযাত্রা প্রতিদিনের বর্ষসেরা জোন ইনচার্জ শাহাবুদ্দিন মোল্লা, প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- আপডেট সময়ঃ ১০:৩৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে ‘বর্ষসেরা জোন ইনচার্জ’ নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন মোল্লা। নিজ জোনের প্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, আন্তরিক আচরণ এবং অনুপ্রেরণার মাধ্যমে কাজ করানোর স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্যে শাহাবুদ্দিন মোল্লা বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন কোনো সাধারণ পত্রিকা নয়, এটি একটি অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম। তাঁর মতে, বাংলাদেশের শীর্ষ দুটি অনুসন্ধানী পত্রিকার মধ্যে একটি হওয়ার সক্ষমতা ও সম্ভাবনা রয়েছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের।
তিনি বলেন, পত্রিকাটির প্রতিনিধিরা সাহসিকতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করছেন। তাঁদের সাহসী ভূমিকা এবং নিষ্ঠার কারণেই অগ্রযাত্রা প্রতিদিন আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছে। প্রতিনিধিরা পাশে থাকলে পত্রিকাটি আগামী দিনে আরও এগিয়ে যাবে।
শাহাবুদ্দিন মোল্লা আরও বলেন, “অগ্রযাত্রা প্রতিদিনকে এখন বাংলাদেশের মানুষ চেনে। আমরা সবাই সহযোদ্ধা হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এই পত্রিকা আরও অনেক দূর এগিয়ে যাবে।”
তিনি নিজ জোনের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একটি সংবাদমাধ্যমের সাফল্যের অন্যতম শক্তি।



















