০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দুর্গাপুর কিসমত গনকৈড় ইউনিয়নে বিএনপির মত বিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থীদের নামের প্রস্তাব

হাসিবুর রহমান হাসিব
  • আপডেট সময়ঃ ০৮:৫৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

Oplus_131072

হাসিবুর রহমান হাসিবঃ

বর্তমান বিএনপি সরকার প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়নের উজালখলসী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচি রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে।

কিসমতগণকৈড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও নির্বাচনী সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের সভাপতি গোলাম মোরতুজা মৃধা। সিনিয়র যুগ্ম সমন্বয়ক ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। যুগ্ম সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রুকু।

কিসমতগণকৈড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জমির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সেকেন্দার আলীর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, সদস্য আজাদ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভূট্টু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট প্রমুখ।সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের নাম প্রস্তাব করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

দুর্গাপুর কিসমত গনকৈড় ইউনিয়নে বিএনপির মত বিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থীদের নামের প্রস্তাব

আপডেট সময়ঃ ০৮:৫৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬