১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ০৯:৩১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা গ্রামের এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ ইফতে সোহা তমাল (৩২)। তিনি নামো মুশরীভূজা গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলাহাটের নামো মুশরীভূজা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলাহাট থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময়ঃ ০৯:৩১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬