১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চারঘাটে ৫০ পিস ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি সম্রাট গ্রেপ্তার

শাহিনুর সুজন
  • আপডেট সময়ঃ ১০:০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলোচিত মাদক কারবারি সম্রাট ইসলাম (৩০)কে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, সম্রাটের বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে। তাকে এলাকার মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে চারঘাট থানাধীন পূর্ব হুজুরপাড়া গ্রামের মো. তানজুর আলীর আমবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সম্রাট ইসলাম চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের মো. নকিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই রাকিবসহ পুলিশের একটি দল পূর্ব হুজারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সম্রাট ইসলামের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চারঘাট মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সম্রাট ইসলামের বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে। এসব মামলার তথ্য পুলিশি রেকর্ডে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে চারঘাট মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্রাট ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে ৫০ পিস ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি সম্রাট গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১০:০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬