০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ০৮:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক পিপিএম, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যরা। সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বাস্তবায়নাধীন প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি চলমান উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে সরকারি সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৮:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬