১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কেশরহাট বণিক সমবায় সমিতি লি:-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নাসিরউদ্দিন
  • আপডেট সময়ঃ ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ১৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলহাজ্ব মো: সাদ আক্কাস হোসেন।
উক্ত শপথ গ্রহণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহনপুর উপজেলা শাখার আমীর আব্দুল আওয়াল, রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কেশরহাট বণিক সমবায় সমিতির সার্বিক কল্যাণ, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে বাণিজ্যক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন। নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দ সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসায়ীদের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কেশরহাট বণিক সমবায় সমিতি লি:-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬