০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ০৩:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ এম মুস্তাকিম বিল্লাহ নিশান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাইহানুল ইসলাম লুনা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা মুহসিন উদ্দিন। বিশেষ আলোচক ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম নবী।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আদর্শ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। ফলাফল ঘোষণার পর কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাদরাসাতুর রাইহান পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ইলমে দ্বীন ও আমলে বরকত এবং কুরআন-সুন্নাহর আদর্শে গড়ে ওঠার জন্য দোয়া করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আপডেট সময়ঃ ০৩:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬