আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০২:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী বিশ্বাস, সহসভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, কোষাধ্যক্ষ শাম্মী আক্তার, ব্র্যাকের প্রতিনিধি লিমন চৌধুরী, কামরুজ্জামান, দাবি মৌলিক উন্নয়ন সংস্থার শামসুল হক, সেবার আবদুল করিম, লেপ্রা বাংলাদেশের রূপালী সরকার রূপা, বুরো বাংলাদেশের শোয়াইবুর রহমান, ইউডিপিএসের এমএ মতিন সাহানা, পদক্ষেপের আবদুর রশিদ ফরাজি ও জাগরণী চক্রের নজরুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন এনজিওর কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে উপজেলা এনজিও সমন্বয় ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।



















