০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে হুমকি দিয়ে মাতলামি, মাদক সেবীর জেল জরিমানা

আমিনুল ইসলাম সোহাগ
  • আপডেট সময়ঃ ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদক সেবন করে মা*ত*লামি এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে চাঁন সরদার (৩৮) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত চাঁন সরদার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকার মৃত মংলা সরদারের ছেলে।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবন করে মাতলামি করছিলেন চাঁন সরদার। একপর্যায়ে তিনি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে গালিগালাজ ও হুমকি-ধমকি দেন। বিষয়টি নজরে এলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর এ নবী ও সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে হুমকি দিয়ে মাতলামি, মাদক সেবীর জেল জরিমানা

আপডেট সময়ঃ ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬