১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
আরিফুজ্জামান রন্জু
- আপডেট সময়ঃ ০৪:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৬২ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুকগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা ওই গ্রামের হাসনাত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশু হুজাইফা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ট্যাগসঃ




















