বাগমারায় বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০৭:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত ও মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মারিয়া গ্রামের আজিবর রহমানের ছেলে শহিদুল ইসলাম, বীরকয়া গ্রামের আলতাবের ছেলে সুমন বাপ্পী, মারিয়া (মাড়িয়া) গ্রামের খুশবরের ছেলে শামশুর রহমান, গণিপুর গ্রামের মকছেদ আলীর স্ত্রী শিরিনা বিবি (৪২), বাগমারা গ্রামের সোহেল রানার ছেলে মনিরুল ইসলাম মৃদুল (৩২), গোয়ালপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম এবং মধ্যঝিনা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রাগিব সারোয়ার (২৫)।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, আদালতের ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের রাজশাহীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



















