০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০২:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা মঞ্জরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনসুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা ইন্সট্রাক্টর আবুল কাসেম, বাগমারা থানার এসআই সুজন সরকার এবং ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এলিশ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। সাক্ষরতার পাশাপাশি মানুষকে আধুনিক জ্ঞান ও দক্ষতায় শিক্ষিত করে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট সময়ঃ ০২:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬