পাঁচবিবিতে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- আপডেট সময়ঃ ১০:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

মোঃ আজাদ আলী
জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫ টায় পাঁচবিবি উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তোফাজ্জল হোসেন।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা সহকারীর অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক জয়নুল মাহমুদ আবেদীন, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা, সহ সাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিষ্ঠান ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ ।
০১৭১৫৪১২২২৭
০২/৯/২৬














