০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ 
  • আপডেট সময়ঃ ১০:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ১১৭ বার পড়া হয়েছে।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ 

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপন, ভলিবল খেলার উদ্বোধন, আলোচনা সভা, শপথ পাঠ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মোঃ একরামুল হক। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান। সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন তরুণ-যুবকের মাঝে ১ লাখ করে মোট ৫ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণার্থিদের মাঝে এসব চেক বিতরণ করেন ও শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আপডেট সময়ঃ ১০:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫