বাগমারার শুভডাঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন আকাশের ঈদ শুভেচ্ছা
- আপডেট সময়ঃ ০৯:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাগমারা উপজেলার ৯ নং শুভডাঙ্গা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন আকাশ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ আর সম্প্রীতির আদর্শে মহিমান্বিত হোক ঈদ-উল-আযহার আনন্দ। এই পবিত্র উৎসব সবার মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ত্যাগের মানসিকতা ছড়িয়ে দিক। ঈদ-উল-আযহার এই আনন্দঘন মুহূর্তে তিনি ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রিধারী উচ্চশিক্ষিত এই তরুণ নেতা শুভডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ব্যক্তিগত জীবনে মচমইল বাজারের ‘আকাশ ইলেকট্রনিক্স’-এর প্রোপ্রাইটার আবুল হোসেন আকাশ দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে তিনি সর্বস্তরের জনসাধারণের দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করেছেন।
এদিকে তরুণ, যোগ্য ও উচ্চশিক্ষিত এই প্রার্থীর আগমনকে ঘিরে ইতিমধ্যেই শুভডাঙ্গা ইউনিয়নের সাধারণ ভোটার ও তরুণ সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এলাকার মানুষের মতে, সমাজসেবায় সদা নিয়োজিত আবুল হোসেন আকাশ চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।



















