০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

বাগমারার শুভডাঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন আকাশের ঈদ শুভেচ্ছা

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৯:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাগমারা উপজেলার ৯ নং শুভডাঙ্গা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন আকাশ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ আর সম্প্রীতির আদর্শে মহিমান্বিত হোক ঈদ-উল-আযহার আনন্দ। এই পবিত্র উৎসব সবার মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ত্যাগের মানসিকতা ছড়িয়ে দিক। ঈদ-উল-আযহার এই আনন্দঘন মুহূর্তে তিনি ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রিধারী উচ্চশিক্ষিত এই তরুণ নেতা শুভডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ব্যক্তিগত জীবনে মচমইল বাজারের ‘আকাশ ইলেকট্রনিক্স’-এর প্রোপ্রাইটার আবুল হোসেন আকাশ দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে তিনি সর্বস্তরের জনসাধারণের দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করেছেন।

এদিকে তরুণ, যোগ্য ও উচ্চশিক্ষিত এই প্রার্থীর আগমনকে ঘিরে ইতিমধ্যেই শুভডাঙ্গা ইউনিয়নের সাধারণ ভোটার ও তরুণ সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এলাকার মানুষের মতে, সমাজসেবায় সদা নিয়োজিত আবুল হোসেন আকাশ চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারার শুভডাঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন আকাশের ঈদ শুভেচ্ছা

আপডেট সময়ঃ ০৯:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬