০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
বিপৎসীমায় পানি, খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
ডিপিডি নিউজ ডেক্সঃ
- আপডেট সময়ঃ ০৭:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৮ বার পড়া হয়েছে।
ডিপিডি নিউজ ডেক্সঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারি বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি খুলে দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে গেটগুলো খুলে দেয়া হয়।
বর্তমানে এই উচ্চতায় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.৪৬ এমএসএল (মিনস সি লেভেল) থাকায় অর্থাৎ বিপৎসীমার উপরে থাকায় চতুর্থবারের মতো বিকেল ৩টা ৫০ মিনিটে কেন্দ্রের ১৬টি গেট ছয় ইঞ্চি খুলে দেয়া হয়েছে।
আরও পড়ুন: বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, যা বললেন বিশেষজ্ঞরা এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয়বারের মতো ছয় ইঞ্চি করে কেন্দ্রের ১৬টি গেট খুলে দেয়া হয়।
ট্যাগসঃ




















