০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মাঝে চিকিৎসা সরঞ্জাম বিতরণ

আরিফুজ্জামান রন্জু
  • আপডেট সময়ঃ ০৫:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১৩৮ বার পড়া হয়েছে।

মান্দা উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মাঝে বিপি (ব্লাড প্রেসার) মেশিন, স্টেথোস্কোপ ও একটি করে চিকিৎসা সরঞ্জাম রাখার ব্যাগ বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন মান্দা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব উল আলম, উপজেলা প্রকৌশলী মো. শাহরিয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান মকে, পল্লী চিকিৎসক কেন্দ্র কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন, পল্লী চিকিৎসক কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুর রইচ, সভাপতি আব্দুল মান্নান, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পল্লী চিকিৎসকদের হাতে একটি করে বিপি মেশিন, স্টেথোস্কোপ ও চিকিৎসা সরঞ্জাম বহনের ব্যাগ তুলে দেওয়া হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মাঝে চিকিৎসা সরঞ্জাম বিতরণ

আপডেট সময়ঃ ০৫:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬