০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৮:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫১ ধারায় এ জরিমানা করেন।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ১৫ হাজার টাকা এবং অপর এক ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যবসায়ীকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময়ঃ ০৮:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬