মোহনপুরে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৭:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের পুরনো হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহিমা বিনতে আখতার।
আলোচনা সভায় বিশেষ অতিথি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান কাজের উদ্দিন এবং কেশরহাট পৌরসভার মেয়র আলাউদ্দিন আলো।
এছাড়াও সরকারি কর্মকর্তা ও প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহনপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রবিউল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলিম।
সভায় বক্তারা ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি, প্রেক্ষাপট এবং দেশের জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন। অনুষ্ঠানটিতে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















